,

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই লাল কার্ড দেখা নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার রাতে লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসজি সুপারস্টারকে দুই ম্যাচ নিষিদ্ধের কথা নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিলের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন নেইমার। ওই ম্যাচে তার দল পিএসজিও হেরে বসে।

অন্তিম মুহূর্তে মেজাজ হারিয়ে প্রতিপক্ষে ডিফেন্ডার তিয়াগো দিয়ালোকে ফাউল করেন তিনি। যার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নেইমার। তবে নেইমারকে গালি দিয়ে লাল কার্ড দেখেন তিয়াগো। পরবর্তীতে দু’জনকেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলেও শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।

ফরাসি চ্যাম্পিয়নদের পরে ম্যাচ স্ট্রাসবোর্গের বিপক্ষে। তবে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া নেইমারকে ছাড়াই একাদশ নামাতে হবে মাওরিসিও পচেত্তিনোকে। ১৮ এপ্রিল সেন্ত এতিয়েন্নের বিপক্ষে হোম ম্যাচও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এ ছাড়া টানা দুই ম্যাচে হলুদ কার্ডে স্ত্রাসবোর্গের মুখোমুখি হতে পারবেন না পিএসজির দুই মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ও ইদ্রিসা গুয়েইয়েও।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের