,

জমি নিয়ে মারামারি : প্রাণ গেল চাচা-ভাতিজার

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মারামারিতে মৃত্যু হয়েছে আপন চাচা-ভাতিজার। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুংরিয়া গ্রামের মৃত উসমান গনির ছেলে আব্দুল তাইদ (৬০) ও তার ভাতিজা মৃত রফিক মিয়ার ছেলে রিপন মিয়া (৪৫)। আহত হয়েছেন- নিহত আব্দুুল তাইদের বড় ভাই এমদাদুল হক (৬২), নিহত রিপন মিয়ার ছোট ভাই জমিরুল হক (৩২) ও রিপন মিয়ার স্ত্রী কুলসুমা বেগম (৩৫)। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ডুংরিয়া গ্রামের আব্দুল তাইদের সঙ্গে তার ভাই রাফিক মিয়ার ছেলে রিপন মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার ভোরে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়। এ সময় শাবলের আঘাতে গুরুতর আহত হন আব্দুল তাইদ ও রিপন মিয়া। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য