,

টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

news-image

অনলাইন ডেস্ক : প্রথম ডোজের ৩৭ দিন পর করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে দ্বিতীয় ডোজ নেন তিনি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। ওই টুইট বার্তায় মেদি লেখেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শিগগিরই আপনার ডোজটি নিয়ে নিন।’

এর আগে গত ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। করোনা মোকাবিলায় দেশটিতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য