,

কারিনা ৩০ হাজার টাকা দামের মাস্ক পরেন!

news-image

বিনোদন ডেস্ক : ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় ভক্ত ও অনুরাগীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড তারকা কারিনা কাপুর। বেবো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোভিড সচেতনতামূলক একটি পোস্ট দেন বেবো। সেখানে তাকে লুইস ভুটন ব্র্যান্ডের মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের মাস্ক পরা সেই ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’

ছবিতে দেখা যাচ্ছে, কারিনা কালো টি-শার্ট পরা। তার মুখে লুইস ভুটনের মাস্ক। তবে মাস্কটির দাম শুনলে আপনি চমকে উঠবেন। মাস্কটির মূল্য ৩৫৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩০ হাজার টাকার বেশি।

লুইস ভুটনের ওয়েবসাইট থেকে জানা গেছে, মাস্কটি ধুয়ে ব্যবহার করা যায়। শুধু কারিনা নন, বলিউডের রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনকেও একই মাস্ক পরতে দেখা গেছে। সূত্র: বলিউড বাবল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য