,

ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন

news-image

নিজস্ব প্রতিবেদক : মজুত বাড়াতে সরকার ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে । বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে দুটি মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারি পর্যায়ে ভারতের একটি কৃষি বিষয়ক সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। অন্য দিকে ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি টাকা।

সরকার গত জানুয়ারি থেকে চাল আমদানির উদ্যোগ নিলেও মজুত দিন দিন কমছে। গত ৪ এপ্রিল খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৮৮ হাজার টন, যার মধ্যে চাল ছিল ৩ লাখ ৯৯ হাজার টন।

গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য