শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঘামলে কী হয়?

news-image

অনলাইন ডেস্ক : হঠাৎ করে শরীর থেকে ঘাম ঝরলে অনেকেই ভড়কে যান। এটি কোনো রোগের মধ্যে পড়ে কি না, তা নিয়েও চিন্তা শুরু হয়।

চিকিৎসাবিজ্ঞান এ ধরনের পরিস্থিতিকে বলে হাইপারহাইড্রোসিস। এমনিতে বেশি ঘামার প্রবণতা, যার তেমন কোনো কারণ নেই, কিছুটা বংশগত-তাকে বলে প্রাইমারি হাইপারহাইড্রোসিস। কিন্তু কিছু কিছু সমস্যার কারণে শরীর তুলনামূলক বেশি ঘামে।

শারীরিক পরিশ্রমের পর বা জ্বর হলে স্বাভাবিক ঘাম হবে। টেনশন বা মানসিক চাপেও মানুষ ঘামতে শুরু করে। উদ্বেগজনিত মানসিক রোগে হাত-পায়ের তালু এত ঘামে যে কেউ কেউ কাগজে কিছু লিখতেই পারেন না।

দীর্ঘদিনের ডায়াবেটিসে স্নায়ুজনিত জটিলতায় ঘাম হতে পারে বেশি, অনেক সময় দেখা যায় খাওয়ার পরই এটা বেশি হচ্ছে। আবার রক্তে শর্করা হঠাৎ কমে গেলেও ঘাম হয়। বুকে চাপ, অস্বস্তি-তার সঙ্গে ঘাম হওয়া কিন্তু হৃদ্‌রোগের লক্ষণ হতে পারে। থাইরয়েডের অতিকার্যকারিতায় রোগী ওজন হারায়, বুক ধড়ফড় করে এবং অতিরিক্ত ঘামে।

নারীদের মেনোপজের পর হট ফ্লাশ হলে খুব অস্বস্তিকর ঘাম হতে থাকে। কিছু ওষুধও অতিরিক্ত ঘামের কারণ হতে পারে। যক্ষ্মা রোগে এবং কিছু ক্যানসার (যেমন: লসিকাগ্রন্থির লিমফোমা) হলে ঘাম বেশি হয়, বিশেষ করে রাতে।

এমনিতে অন্য কোনো উপসর্গ বা কারণ না পেলে বেশি বেশি ঘাম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তবে ঘামের সঙ্গে শরীর প্রচুর লবণ-পানি হারায়। তাই বেশি ঘামলে শরীরে পানিশূন্যতা হতে পারে। বারবার পানি খেয়ে সেই চাহিদা পূরণ করতে হয়। শিশুরা অনেক সময় একটু বেশি ঘামে, আর তা থেকে শরীর ভিজে ঠান্ডা লেগে যেতে পারে। তাই ভেজা কাপড় বদলে শরীর শুকনো তোয়ালে দিয়ে মুছে দিতে হবে।

তবে ঘামের পাশাপাশি থেকে থেকে জ্বর, ওজন হ্রাস, বুকে ব্যথা, বুক ধড়ফড় ইত্যাদি উপসর্গ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা