,

ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় ৪৭ মামলা,গ্রেপ্তার-৪৭

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় মঙ্গলবার সদর থানায় আরও ৭টি মামলা দায়ের করা হয়। এ নিয়ে মামলার সংখ্যা দাড়াল ৪৭ টি। পুলিশ ও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়। সদর মডেল থানাতেই ৪২ টি মামলা হয়েছে। এছাড়া আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি মামলা করা হয়। আর এসব  মামলায় ৩০ হাজারেরও বেশি লোককে আসামী করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়।
অবশিষ্ট মামলায় সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’। এর মধ্যে মাত্র ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৪৭ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোন নেতা-কর্মী নেই। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ-(২২)।
গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান , তিন থানায় এ পযন্ত ৪৭ টি মামলা হয়েছে।এদিকে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১ টি মামলা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর