,

রাতে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

news-image

নিউজ ডেস্ক : আজ বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এই তথ্য জানিয়েছে। মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খাঁন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে বিটিআরসি আগেই গ্রাহকদের সতর্ক করেছিল। প্রথম দফায় তরঙ্গ বিন্যাসের বেলায় কোনও সমস্যা না হওয়ায় মোবাইলফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য