,

আপত্তিকর ভিডিও পোস্ট ; ক্ষমা চাইলেন মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : পুরুষের নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ তানজিয়া জামান মিথিলা। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়ে ক্ষমা চান তিনি। অবশ্য পরে সেই স্ট্যাটাসটি ‘হাইড’ করে ফেলেন।

মিথিলা গণমাধ্যমকে জানান, ‘আমি যেটাই করেছি ভুল করেছি। আমি মাফ চাইছি। মানুষ ভুল করে এটাই স্বাভাবিক। কেউ ভুল করে যদি মাফ চায় তারপর তো আর প্যাঁচানোর কিছু নাই। মানুষ ছোট থাকতে বা অনেকে না বুঝে ভুল করে ফেলে। মানুষ যদি কারও কাছে মাফ চায় সেখানে আমরা মাফ করে দিতেই পারি।’

যে পুরুষের ভিডিওচিত্র ধারণ করা হয়েছিল তাকে কাছের বন্ধু বলে দাবি করেছেন মিথিলা। তিনি বলেন, ‘ও যদি বিষয়টাকে হয়রানি মনে না করে তাহলে মানুষ কেন আমাকে বিচার করবে যে, আমি হয়রানি করেছি তাকে। তারপরও আমি মাফ চেয়েছি।’
আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য