,

বেগমগঞ্জে এমপি ও সাবেক মেয়র গ্রুপের মধ্যে সংঘর্ষ- গোলাগুলি, আটক ১৫

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে মামুনুর রশীদ কিরন এমপি ও সাবেক চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় হামলা পাল্টা-হামলা, গোলাগুলি এবং ককটেল বিস্ফোরণে দুইপক্ষের অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছে এবং দুটি মোটরসাইকেলে আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত থেমে থেমে চৌমুহনী পৌরসভার চৌমুহনী রেললাইন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্যমতে, পূর্ব বিরোধের জেরে চৌমুহনী পৌর এলাকার গণিপুরের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী টিটু ও করিমপুর এলাকার প্রান্তের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর পূর্ব বিরোধের জেরে চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার নিয়ে মঙ্গলবার রাতে রেললাইন এলাকায় টিটু ও প্রান্ত গ্রুপের অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে ভুট্টু মার্কেটের সামনে সাবেক মেয়র ফয়সাল অনুসারী কাউন্সিলর জাহাঙ্গীরের লোকজন এমপি কিরন গ্রুপের শিহাবকে তার সাথে থাকা লোকজনসহ ঘেরাও দিয়ে তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে গেলে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের পাশে হোসেন মার্কেটের ওপর থেকে গুলি ছোঁড়ার ঘটনাও ঘটে। এ সময় দু’পক্ষের ১৪ জন অনুসারী আহত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে জানতে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন এমপির ফোনে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু