শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা : ৪৮ মামলায় আসামি ৩০ হাজার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও সাতটি মামলা করা হয়েছে। এ নিয়ে মামলার সংখ্যা দাড়িয়েছে ৪৮টি। ব্রাক্ষণবাড়িয়ার সদর মডেল থানায় গতকাল মঙ্গলবার সাতটি মামলা করা হয়েছে। এসব মামলায় পুলিশ ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বাদী হয়েছে। মামলাগুলোর মধ্যে সদর মডেল থানায় ৪২টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

মোট ৪৮ মামলায় ৩০ হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি মামলাগুলোতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলায় ৩২ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো নেতা-কর্মী নেই।

গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হচ্ছেন হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ (২২)। তাঁকে গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪-এর একটি দল গ্রেপ্তার করে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো রইছ উদ্দিন জানান, তিন থানায় এ পর্যন্ত ৪৭টি মামলা করা হয়েছে।

অপরদিকে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা