,

আবারও পি কে হালদারসহ ১২৯ জনকে হাইকোর্টে তলব

news-image

অনলাইন ডেস্ক : ইন্টারন্যাশনাল লিজিং থেকে টাকা নিয়ে ফেরত না দেয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১২৯ জনকে আগামী ২৪ ও ২৫ মে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে।

গত ১৬ মার্চ হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। ওই আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে আজ বুধবার (৭ এপ্রিল)। এরপর আগামী ২৪ ও ২৫ তারিখ এ বিষয়ে পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে বলেও আদেশে বলা হয়েছে।

গত ১৬ মার্চ আদালতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য