শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়িয়ায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

news-image

নিউজ ডেস্ক : পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ব্যবসায়ীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর সামনে মানববন্ধন করে ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতি। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে বিআরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করেন। তখন পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ব্যবসায়ীরা পিছু হটেন।

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য এমদাদ হোসেন বলেন, ‘সরকার লকডাউন ঘোষণা করলেও ঢাকার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। সড়কে গণপরিবহন চলছে। কাঁচাবাজার খোলা। বইমেলাও চলছে। অফিস আদালতে দাফতরিক কাজও চলছে। অযথা শুধু মার্কেটগুলো বন্ধ রাখা হয়েছে। তাই তারা মার্কেট খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।’

ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে তাদের মার্কেট খুলে দেয়ার দাবিতে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তখন তাদের একটি পক্ষের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।’

সূত্র : জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা