,

মেয়রের বাসায় বিস্ফোরণ গ্যাস লিকেজ থেকেই

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়রের বাড়িতে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর রাতভর বোম্ব ডিসপোসাল ইউনিট ঘটনাস্থলে কাজ করেছেন।

এ ছাড়া সিআইডি, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের আলামত পরীক্ষা করে বোমার কোনো আলামত পায়নি। পর্যবেক্ষণ শেষে বিস্ফোরণটি গ্যাস লিকেজ থেকেই হয়েছে বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়র আব্দুস সালামের স্ত্রী, পৌরসভার ২ প্যানেল মেয়রসহ ১৩ জন দগ্ধ হয়েছে।

আহতরা হলেন- মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ হোসেন (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, মেয়র আব্দুস সালামের দ্বিতীয় স্ত্রী কানন বালা (৪০), যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), ও মহিউদ্দিন।

এদের মধ্যে রহিম বাদশা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে মেয়রের স্ত্রীর কানন বালা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়েছে। তার দেহের ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মঙ্গলবার রাতে মেয়রের বাসার তৃতীয় তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপচারিতা করছিলেন পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেঁটে চুরমার হয়ে গেছে। এ সময় বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে মেয়র স্ত্রীর ও ২ প্যানেল মেয়রসহ ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গ্যাসের লাইনের লিকেজ থেকেই ঘরে গ্যাস ছড়িয়ে থাকায় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছিলো। সে সময় মেয়র স্ত্রী রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলো বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।

সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক বলেন, রাতেই বোম ডিসপোজাল ইউনিট ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, নবনির্বাচিত মেয়র আব্দুস সালামের বাসায় যে কোনো কারণে গ্যাস লিকেজ থাকায় পুরো বাসায় গ্যাস চেম্বার হয় এবং স্পার্কের ফলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে গুরুত্বসহ কারে তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড