রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ, দগ্ধ ১২

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকার এ ঘটনায় চার পৌর কাউন্সিলর ও মেয়রের স্ত্রী-সন্তানসহ অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন।

মুন্সীগঞ্জের গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।