,

মামুনুলের কাছে ক্ষমা না চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা

news-image

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করার ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়া স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলা হয়েছে। মামুনুল হকের কাছে ক্ষমা না চাওয়ায় সোমবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের ভাটিরচর এলাকায় হেফাজতের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।

আহত সাংবাদিক হাবিবুর রহমানকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে তিনি সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।

গত শনিবার এক নারীসহ হেফাজত নেতা মামুনুল হককে সোনারগাঁ পৌরসভার দিঘিরপাড় এলাকায় রয়্যাল রিসোর্টে অবরুদ্ধ করে রাখা হয়। ওই সময় স্থানীয় কয়েক সাংবাদিক সেখানে ফেসবুকে লাইভ করেন। এ সময় চ্যানেল এস নামের একটি বেসরকারি টিভি চ্যানেলের সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান হেফাজত নেতা মামুনুল হকের দাড়ি ধরে টান দেন বলে অভিযোগ তোলা হয়। সেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় হেফাজতের নেতাকর্মীরা তাকে তখন থেকেই মারধরের হুমকি দিচ্ছিল। সোমবার রাতে এলাকার হেফাজত নেতাকর্মীরা তার বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে ফেসবুকে ক্ষমা চাইতে বলে মামুনুলের কাছে। সেই ভিডিওতে দেখা যায়, মামুনুলের অনুসারীরা সাংবাদিক হাবিবকে লাঞ্ছিত করছে।

তাদের মধ্যে একজন বলছে, হুজুরের (মামুনুল হক) কাছে মাফ চাইতে হবে, হুজুর যাতে আপনাকে ক্ষমা করে দেন এ জন্য। আরেকজন বলছে, আপনি বলবেন, হুজুরের কাছে আমি ক্ষমা চাই। সাংবাদিক হিসেবে সেখানে গিয়ে ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন।

তাদের কথামতো ক্ষমা না চাওয়ায় হাবিবকে টেনেহিঁচড়ে মারধর করে সড়কের পাশে নিয়ে যায় তারা। সেখানে কয়েক দফা মারধর করা হয়। এ সময় ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন হাবিবের ছোট ভাই মোফাজ্জল হোসেন।

মোফাজ্জল হোসেন বলেন, ‘বড় ভাই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে হেফাজতের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা করে। টেনেহিঁচড়ে ভাইকে ঘরের বাইরে নিয়ে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।’

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, সাংবাদিক হাবিবের ওপর হামলা চালিয়েছে হেফাজত সমর্থকরা। হাবিবুর রহমান অভিযোগ দায়ের করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী