,

মসজিদে স্যানিটাইজার মেশিন দিল ভারত

news-image

নিউজ ডেস্ক : ভারতীয় জনগণের পক্ষ থেকে রাজশাহীর সাহেববাজার বড় মসজিদে একটি অত্যাধুনিক টাচলেস অটো হ্যান্ড স্যানিটাইজার মেশিন উপহার দেওয়া হয়েছে। রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশন মঙ্গলবার সকালে এটি মসজিদে স্থাপনের ব্যবস্থা করেছে। এটি উদ্বোধনের পর দোয়া করা হয়।

এখন স্যানিটাইজার মেশিনটি স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার নিতে পারছেন মুসল্লিরা। মেশিনের নিচে হাত নিয়ে গেলেই পড়ছে স্যানিটাইজার। করোনাকালে এ রকম স্যানিটাইজার মেশিন পাওয়ায় খুশি মুসল্লিরা।

মঙ্গলবার সকাল ১০টায় স্যানিটাইজার মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। উপস্থিত ছিলেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। তিনি মেশিনটি মসজিদ কমিটির সদস্যদের কাছে হস্তান্তর করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাহেববাজার বড় মসজিদের পেশ ইমাম আবুল গনি, মসজিদ কমিটির সভাপতি তোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলিফ উদ্দিন, কোষাধ্যক্ষ সাঈদ আকতার কাজল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মুসল্লিরা।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য