,

শীতলক্ষ্যায় মিললো আরো ৬ মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আজ মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত আরও ছয়জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ নিয়ে মোট ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এমভি সাবিত আল হাসান নামের যাত্রীবাহী ওই লঞ্চটিকে এসটি-৩ নামের এক লাইটার জাহাজ ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

দুর্ঘটনায় পড়া ওই লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলো। গতকাল সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে বিআইডব্লিউটি’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ৩৫ ফুট গভীর পানির নিচ থেকে ডুবে যাওয়া লঞ্চটি ক্রেনের মাধ্যমে টেনে তীরে তুলে আনে। রোববার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত মোট ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

এরপর আজ মঙ্গলবার ভোর থেকে নদীর বিভিন্ন স্থানে নিখোঁজ মরদেহগুলো ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬ জনের মরদেহ উদ্ধার করে। শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এসব মরদেহগুলো।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য