,

করোনা পরিস্থিতির অবনতি; গরমেও পুলিশকে ফুলহাতা শার্ট পরার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পুলিশ সদস্যদের আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার বাংলাদেশ পুলিশের সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

প্রায় দেড় বছর পর গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেওয়া হয়, যা ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

নতুন আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন।

তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফহাতা শার্ট পরার নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য