শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলেজ ছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছাড়ার হুমকি, গ্রেফতার ১

news-image

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগে দুজনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর (১৭) সাথে একই কলেজের ছাত্র ও রাইগাঁ গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা রায়হান সিদ্দিকির ছেলে সাইদিস হাসান সনির (১৯) দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে সাইদিস হাসান কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে শারীরিক সর্ম্পক গড়ে তোলে। এই শারীরিক সর্ম্পক গড়ে তোলার সময় সনি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে।

সম্প্রতি ওই কলেজ ছাত্রী তাকে বিয়ের প্রস্তাব দিলে সাইদিস তার প্রস্তাব প্রত্যাখান করে এবং পুনরায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। গত ২৮ মার্চ সনির মোবাইলে ধারণকৃত ওই ভিডিওটি তার বন্ধু রাইগাঁ বাজারের কালিদাসের ছেলে অভিজিৎ এর মোবাইলে শেয়ার করে। অভিজিৎ ভিডিওটি ওই ছাত্রীকে দেখিয়ে তার প্রেমিক সনির সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করার কথা বলে। এ প্রস্তাবে ওই কলেজ ছাত্রী রাজি না হলে ভিডিওটি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রেমিক সাইদিস।

গত ৪ এপ্রিল ওই কলেজছাত্রী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে মঙ্গলবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে সাইদিস হাসান সনি ও তার বন্ধু অভিজিৎ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ প্রেমিক সাইদিস হাসান সনিকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দীর রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা