সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শত বছরের পুরাতন ব্রাহ্মণবাড়িয়ার লালপুরের শুটকি পল্লীর ব্যবসায়ীরা আবারোও শঙ্কায়

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : দেশের কয়েকটি শুটকি পল্লীর মাঝে শতবছর ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের শুটকি তৈরি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর শুটকি পল্লীতে। এ পল্লী থেকে বছরে ১৫০- ২০০ কোটি টাকার শুটকি বাজারজাত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু আবারও করোনার সংক্রমণ হারে ঊর্ধ্বগতির কারণে শঙ্কায় পড়েছেন শুটকি পল্লীর ব্যবসায়ীরা। তবে গেল বছর করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসা না হওয়ায় মজুদ করা শুটকি নষ্ট হয়ে অন্তত ১২ কোটি টাকার লোকসান হয় ব্যবসায়ীদের।
যদিও মহামারির প্রভাব কাটিয়ে গত ডিসেম্বর মাস থেকে স্বাভাবিক হয়ে উঠছিল লালপুর শুটকি পল্লী, চলতি বছর বিক্রির জন্য প্রায় শতাধিক কোটি টাকার শুটকি মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু আবারও করোনার সংক্রমণ হারে ঊর্ধ্বগতির কারণে শঙ্কায় পড়েছেন শুটকি পল্লীর ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামটিতে শতবছর ধরে শুটকি তৈরি হওয়ায় গ্রামটিকে এখন শুটকি পল্লী হিসেবে চেনেন সবাই। এ পল্লীর কয়েকশ পরিবার শুটকি তৈরি ও বিক্রির সাথে যুক্ত।
লালপুর শুটকি পল্লীতে ছোট-বড় মিলিয়ে প্রায় তিনশব্যবসায়ী আছেন। দেশের বিভিন্ন স্থান থেকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ এনে প্রক্রিয়াজত করে শুটকি তৈরি করা হয় এখানে। শুটকিগুলো গ্রামের মেঘনা নদীর পাশে মাচায় শুকানো হয়। দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণের পাশাপাশি ভারতেও রপ্তানি হয় লালপুরের শুটকি। বর্তমানে আকার ও মানভেদে শুটকি পল্লী থেকে প্রতি কেজি পুঁটি শুটকি বিক্রি হচ্ছে ১০০-৫০০ টাকা, ট্যাংরা আড়াইশ থেকে ৬০০ টাকা, চান্দা ৩৫০-৪৫০ টাকা, গইন্না ৩০০-৬০০ টাকা, বুজুরি আড়াইশ থেকে ৩৫০ টাকা এবং তারাবাইম শুটকি বিক্রি হচ্ছে ১০০০-১১০০ টাকা পর্যন্ত দামে।
মূলত অক্টোবর- মার্চ পর্যন্ত মাছ সংগ্রহ করে শুটকি তৈরির কর্মজজ্ঞ চলে শুটকি পল্লীতে। এসময় শুটকি তৈরি করে বেচাকেনার পাশাপাশি মজুদও করা হয়। পরবর্তী সময়ে মজুদকৃত শুটকিগুলো এপ্রিল- সেপ্টেম্বর পর্যন্ত বিক্রি করেন ব্যবসায়ীরা।
লালপুর শুটকি পল্লীর ব্যবসায়ী বিমল দাস বলেন, ‘বছরে আমি ১ কোটি টাকারও বেশি মূল্যের শুটকি বিক্রি করতে পারি। দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীরা এসে আমাদের পল্লী থেকে শুটকি নিয়ে যান। করোনার কারণে মজুদকৃত শুটকি নষ্ট হয়ে আমার ৪-৫ লাখ টাকার লোকসান হয়। গত জানুয়ারি মাস থেকে আবারও শুটকি বেচাকেনা শুরু হেয়েছিল। এখন আবারও করোনায় প্রকোপ বাড়ায় আমার মজুদ করা শুটকি নিয়ে শঙ্কায় আছি। লালপুরে আরেক  শুটকি পল্লীর ব্যবসায়ী নারায়ন দাস বলেন,  ‘করোনাভাইরাসের সময় বেচাকেনা না হওয়ায় গুদামে মজুদ করে রাখা বিগত বছরের অধিকাংশ শুটকি নষ্ট হয়ে যায়। এতে করে ছোট-বড় সব ব্যবসায়ীদেরকেই লোকসান গুনতে হয়েছে। কিন্তু এখন করোনার যে হাল দেখছি, যদি টানা লকডাউন চলে তাহলে আমারা বিপর্যয়ে পড়বো যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান