,

ভোট শুরু হতেই পরপর ৬ টুইট মোদির, ভোটাধিকার প্রয়োগের ডাক মমতারও

news-image

অনলাইন ডেস্ক : ভারতে পশ্চিমবঙ্গসহ চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হচ্ছে মঙ্গলবার। ভোট শুরু হতেই প্রত্যেক স্থানীয় ভাষায় টুইট করে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় টুইটে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

তামিল, মালয়ালম, বাংলা, অসমীয়া এবং ইংরেজি, এই পাঁচটি ভাষায় টুইটে মোদি ভোটারদের উদ্দেশে লিখেছেন, বিপুল সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন। খবর আনন্দবাজারের

মঙ্গলবার তৃতীয় দফার ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। বাংলা এবং ইংরেজিতে টুইট করে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন মমতাও।

এ দিন সকাল ৭টা থেকেই ভোট শুরু হয় পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে তৃতীয় দফা ও আসামে তৃতীয় এবং শেষ দফার ভোট হলেও দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে এক দফাতেই ভোট সম্পন্ন হবে মঙ্গলবার।

সকাল ৭টা নাগাদই পরপর ছয়টি টুইট করেন নরেন্দ্র মোদি। বাংলা টুইটে মোদি লিখেন, ‘পশ্চিমবঙ্গের যেসব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গণতন্ত্রকে আরও শক্তিশালী করুন’।

মমতা তার টুইটে লিখেছেন, ‘বাংলার মা-মাটি-মানুষকে আমার আবেদন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন। সকাল সকাল ভোট দিন’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য