,

করোনার টিকা নিলেন চিত্রনায়ক শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় গতকাল শুরু হয়েছে লকডাউন। লকডাউনের প্রথম দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক নিজেই।

এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। করোনাভাইরাসের ভ্যাকসিন নিলাম।’

জানা গেছে, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। টিকা নেওয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কোনো সমস্যা না থাকায় তিনি হাসিমুখেই ফিরে গেছেন। জুনের প্রথম সপ্তাহে তাকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

এদিকে, শাকিব খান বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।

সম্প্রতি ছবির গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড় লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে তিনি রক্তাক্ত হন বলেও জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য