,

লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভী। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ‘বিগ টিকেট’ রাফেল ড্রয়ে দশ মিলিয়ন বা এক কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা) জিতেছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার বিগ টিকেট’ এর রাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছেন।

চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। এখন তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েকে আমিরাতে নিয়ে যেতে চান। এছাড়াও তিনি চট্টগ্রামে বাড়ি তৈরির ইচ্ছার কথাও জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত আমি এই দুই পরিকল্পনা করেছি। আমি খুব খুশি, এই প্রথমবারের মতো (এই লটারি) জিতেছি।

শাহেদ জানান, গত ২৬ মার্চ ‘বিগ টিকেট’র ২২৬ নম্বর র্যা ফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকিটটি কিনেছিলেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য