,

সড়ক-নৌ দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের টনক নড়ছে না : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কেন বারবার সড়ক দুর্ঘটনাসহ নৌপরিবহনে দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটছে, তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের উদাসীনতার কারণেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। সড়ক পথে ও নৌপথে বারবার দুর্ঘটনার পুনরাবৃত্তিতে ব্যাপক প্রাণহানিতেও সরকারের টনক নড়ছে না। বরং রাষ্ট্রক্ষমতা দখলে রাখতে ব্যস্ত থাকার জন্যই বর্তমানে দেশে মানুষের জান-মালের নিরাপত্তা চরম হুমকির মুখে নিপতিত হয়েছে।’

আজ সোমবার দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‌‘নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি এবং দেশব্যাপী কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাহত। ষড়ঋতুর এই দেশে প্রবল বন্যা, ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ নানা বড় প্রাকৃতিক দুর্যোগ মানুষ চরম ধৈর্য ও সাহসিকতার সাথে মোকাবিলা করে থাকে।’
‘শীতলক্ষ্যায় লঞ্চডুবি ও সারাদেশে প্রবল ঝড়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। তাদের মৃত্যুতে শোক জানানোর ভাষা নেই। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি। তাদের শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি,’- বলেন তিনি।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য