,

ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, এক দিনেই আক্রান্ত লক্ষাধিক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ তিন হাজার ৫৫৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন এবং মারা গেছে এক লাখ ৬৫ হাজার একশ ৩২ জন।

ভারতে সবচেয়ে বেশি করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। করোনা মহামারি শুরুর পর ওই রাজ্যে ৩০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। গত রবিবার রাজ্যটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন রোগী।

জানা গেছে, গত রবিবার মুম্বাইয়েও দৈনিক সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। ১১ হাজার ১৬৩ জন নতুন শনাক্তের মধ্য দিয়ে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৫২ হাজার ৪৪৫ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। সে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর মৃত্যুর হার এক শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার, এনডিটিভি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য