,

ফেরি না পেয়ে শিমুলিয়া ঘাটে শত শত যাত্রীর বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে আটকে পড়া যাত্রীরা বিক্ষোভ করেছে। গতকাল রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তারা পদ্মা পাড়ি দিতে না পেরে আটকে আছে শিমুলিয়া ঘাটে।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে কোনো ফেরি না চলায় নদী পার হতে পারছে না এসব যাত্রী। শত শত মানুষ আটকে পড়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

মাওয়া ট্রাফিক অফিসের টিআই হিলাল উদ্দিন বলেন, লকডাউনের কারণে গতকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী ও পরিবহনের চাপ বেড়ে যায়। সন্ধ্যার দিকে কালবৈশাখীর কারণে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ হয়ে যায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। এদিকে, আজ সকাল থেকে লকডাউনের কারণে কোনো ফেরি না চলায় এসব যাত্রী নদী পার হতে পারছিল না। তাই ক্ষুব্ধ হয়ে তারা পারাপারের জন্য বিক্ষোভ মিছিল করে। তবে একটি ফেরি কিছুক্ষণ আগে ছেড়ে গেছে।

হিলাল উদ্দিন আরো বলেন, বর্তমানে ঘাট এলাকায় পারাপারের জন্য ৭ শতাধিক গাড়ি অপেক্ষা করছে। এর মধ্যে ৫০টির মতো যাত্রীবাহী বাস, ৪ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন প্রকার যানবাহন রয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য