,

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত বেড়ে ২৪

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে লঞ্চটি টেনে তোলার পর সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়াণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন। এর আগে রবিবার রাতে ৫ নারীর লাশ উদ্ধার করা হয়।

ওই লঞ্চে মোট ৪২ যাত্রী ছিলেন বলে বিআইডব্লিটিআই জানায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে। লঞ্চ ডুবে যাওয়ার পর ঘটনাস্থল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসাপাতলে নেয়া হয়।

নারায়ণগঞ্জ বিআইডব্লিটিআই এর ট্রাফিক পরিদর্শক বাবু লাল জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ লঞ্চ স্টেশন থেকে এমবি হাবিব আল হাসান নামে লঞ্চটি বন্দর কালুঘাট শীতলক্ষ্যা নদী দিয়ে মুন্সীগঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় পেছন থেকে একটি কার্গো জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিয়ে ভাসিয়ে ৫০ ফুট দূরে ব্রিজের নিচে নিয়ে যায়। সেখানে লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

সন্ধ্যার পর বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। এরপর আবার শুরু হয় উদ্ধার কাজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য