,

দুই সপ্তাহ বাড়ল সব জামিনের মেয়াদ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল আদালতে দেওয়া জামিন ও অন্তর্বর্তী আদেশের মেয়াদ করোনার বিস্তার রোধে লকডাউন তথা কঠোর বিধিনিষেধের প্রেক্ষাপটে আগামী দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

রবিবার হাইকোর্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সেই সঙ্গে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে।

অন্যান্য অধস্তন আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে একজন ম্যাজিস্ট্রেট স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্বপালন করবেন।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের উচ্চমাত্রার সংক্রমণ নিয়ন্ত্রণে ‘লকডাউন’ বিষয়টি উল্লেখ না করে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত চলাচল ও কাজে এসব বিধিনিষেধ মেনে চলতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়, জনপ্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র বলছে, পরিস্থিতি বুঝে ‘লকডাউনের’ সময় বাড়ানো হবে। আর এটাকে লকডাউন বলা হয়নি যেন আতঙ্ক না ছড়িয়ে পড়ে। সরকার কৌশলগত কারণে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য