,

সেনাবিরোধী বিক্ষোভে মিয়ানমারে ১০ বিদ্রোহী সংগঠনের সমর্থন

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে চলমান বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ১০টি শীর্ষস্থানীয় বিদ্রোহী সশস্ত্র সংগঠন।

রবিবার ব্যাংকক পোস্ট জানিয়েছে, সংগঠনগুলো তাদের ভার্চুয়াল বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। তারা বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তারক্ষীদের গুলি চালানোর নিন্দা করে।

বিদ্রোহী রেস্টোরেশন কাউন্সিল অব শান স্টেট’র নেতা জেনারেল ইয়াউদ সের্ক বলেন, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর নেতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

গত সপ্তাহে জাতিগত বিদ্রোহী সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে সামরিক সরকার এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করার প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধবিরতি কার্যকর করতে নিরাপত্তারক্ষীদের সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। বিক্ষোভকারীদের ওপরও কোনো সহিংসতা চালানো যাবে না।’

এক সময়কার ব্রিটিশ উপনিবেশ মিয়ানমার গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই টালমাটাল দিন কাটাচ্ছে। অং সান সু চি’র নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা।

শনিবার দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০’র বেশি মানুষ নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য