,

রেস্তোরাঁ খোলা থাকলেও খেতে হবে বাড়ি নিয়ে

news-image

অনলাইন ডেস্ক : সোমবার থেকে আরোপ করা সাতদিনের কঠোর বিধিনিষেধের মধ্যে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। তবে কোনো অবস্থায় হোটেল ও রেস্তোরাঁয় বসে কেউ খাবার খেতে পারবেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে।

এই সাতদিন কী কী করা যাবে আর কী কী করা যাবে না, তা প্রজ্ঞাপনের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। রবিবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কেউ যদি সরকারি এ আদেশ না মানেন, তবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে করোনার প্রথম দফার সংক্রমণ ঠেকাতে গত বছরের ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ৩১ মে ওই সাধারণ ছুটি উঠিয়ে নেওয়া হয়। সে সময় শুরুতে খাবারের দোকান ও রেস্তোরাঁগুলো বন্ধ রাখা হয়েছিল। পরে নানা শর্তে তা খুলে দেওয়া হয়। কয়েক দিন ধরে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় সরকার এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি