শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শান’র টিজারে প্রশংসিত সিয়াম-পূজা

news-image

নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে অনলাইনে মুক্তি পেয়েছে ‘শান’সিনেমার টিজার। একদিন না যেতেই দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছে। টিজারটি অবমুক্ত হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছেন সিয়াম। তার লুক ও অভিনয়ের জন্য। গ্ল্যামার ছড়িয়ে দর্শকের মনযোগ কেড়েছেন নায়িকা পূজা চেরীও।

‘শান’ সিনেমার প্রযোজনা সংস্থা ফিলম্যান’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি ছবিটির পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব এবং ফেসবুক পেজ প্রকাশিত টিজারটির দৈর্ঘ্য ছিল প্রায় ১ মিনিট।

ছবিটির টিজারে উঠে এসেছে নায়ক সিয়াম আহমেদের ধুন্ধুমার অ্যাকশন। পুরো টিজার জুড়েই ‘অ্যাকশন হিরো’র ভূমিকায় দেখা গেছে নায়ক সিয়ামকে।যেমনটা আগে তাকে দেখা যায়নি। সিনেমায় সিয়ামের অ্যাকশন পরিচালনা করেছেন বলিউডের ফাইট ডিরেক্টর আব্বাস আলী মুঘল।

সিয়াম জানান, ‘টিজারটি প্রকাশের পর থেকে সবার কাছ থেকে প্রচুর রেসপন্স পাচ্ছি। সবাই সিনেমাটি নিয়ে আরও জানতে চাচ্ছে। টিজারের মাধ্যমে আমরা এই কৌতূহলটাই তৈরি করতে চেয়েছি। ঈদে পুরো সিনেমাটি দেখলেই সবাই গল্পটি সম্পর্ক জানতে পারবেন।’

সিয়াম-পূজা ছাড়াও ‘শান’-এ অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

এম রাহিম পরিচালিত ‘শান’র গল্প লিখেছেন ছবির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা