,

তাদের ওপর যেন আল্লাহর গজব নাজিল হয় : মামুনুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বলে আবারও দাবি করেছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আজ রোববার ফেসবুক লাইভে এসে এ বিষয়ে কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘সরকারের কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তি আমার চরিত্র নিয়ে নানা কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, গতকাল আমার সঙ্গে আমার স্ত্রী ছিল। শরিয়ত সম্মত উপায়ে সে আমার বৈধ স্ত্রী। তার সম্পর্কে আমি যে তথ্য দিয়েছি তা সত্য।’

ফেসবুক লাইভে হেফাজত নেতা আরও বলেন, ‘আমার কথা যদি ভুল হয়ে থাকে বা আমি যদি মিথ্যা বলে থাকি, তাহলে কুরআনের আয়াত অনুযায়ী আমার ওপর যেন আল্লাহর গজব পড়ে, আমি যেন ধ্বংস হয়ে যাই। আর যারা আমার ও আমার স্ত্রী সম্পর্কে গুজব ছড়াচ্ছেন, আমার চরিত্র নিয়ে মনগড়া কথা বলছেন, তারা যদি মিথ্যা বলে থাকেন তাহলে তাদের ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়। তারা মিথ্যাবাদী হয়ে থাকলে তাদের বংশ যেন নিরবংশ হয়ে যায়।‘

প্রসঙ্গত, গতকাল শনিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের পঞ্চম তালার ৫০১ নম্বর কক্ষে মামুনুল হককে অবরুদ্ধ করে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে সন্ধ্যায় একদল হেফাজত কর্মী মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যায়।

ওই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। আজ বিষয়টি নিয়ে জাতীয় সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া সরকারের কয়েকজন মন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য