,

সরকার তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে : ডা. জাফরুল্লাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : তিন দিনে ১৫ জনকে সরকার হত্যা করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার। যার তালিকা আমার কাছে আছে। ২৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সাধারণ মানুষ, রিকশাচালক, কৃষক। আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি।’

অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সরকার সত্য লুকানোর চেষ্টা করছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করা হচ্ছে। এসব ভাস্কর্যের সঙ্গে যদি সিরাজুল আলম খান, আবদুর রব, তাজউদ্দীন আহমদের ছবি থাকত, তবে কারও বুকে সাহস হতো না বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা।’

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আ স ম আবদুর রব। তিনি বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি তৌফিকউজ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা সামসুল আলম, আনিসুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের