,

সদরঘাট থেকে আজ ছেড়ে যাবে না কোনো লঞ্চ

news-image

নিজস্ব প্রতিবেদন : বৈরী আবহাওয়ার কারণে সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর আগে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ছোট বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়া কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হবে।

অপরদিকে শিবালয় উপজেলার ইউএনও বি এম রুহুল আমিন বলেন, আপাতত ফেরি চলাচল বন্ধ। তবে ফেরিঘাটে মানুষের চাপ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য