,

কালবৈশাখী ঝড়ে ৪ জনের মৃত্যু

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে গাইবান্ধা জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরবাড়ি-গাছপালা ভেঙে পড়লে তারা নিহত হন। এদিকে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহত হলেন, পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গোফফার (৪২), ডাকিরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম ৫০, সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিছমত হলদিয়া গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০), ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গাফলামাড়ি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৫)।

ঝড়ে বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার ইদিলপুর ইউনিয়ন পরিষদের ভবন উড়ে গেছে।

এই বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন জানান, হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাতাসে গাছ ভেঙে পড়ায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য