,

মেডিকেলে ভর্তির ফল প্রকাশ

news-image

মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। এবারে পাসের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ। রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করে।

এবারের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তিনি পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ৮৭.২৫ নম্বর।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার আবেদন করেন। তাদের মধ্যে ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৮ হাজার ৯৭৫ জন পাস করেছেন। তাদের মধ্যে সরকারি মেডিকেলে নির্বাচিত হয়েছেন ৪ হাজার ৩৫০ জন।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তির জন্য একযোগে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য