,

বাংলা একাডেমির সভাপতিসহ ৩ জন করোনা আক্রান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান ও দুই পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী এতথ্য জানান।

করোনায় আক্রান্ত অপর দুজন হলেন- অমর একুশে বইমেলা সদস্য সচিব ও বাংলা একাডেমির বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের পরিচালক ড. জালাল আহমেদ ও গ্রন্থাগার বিভাগের পরিচালক ড. মো. হাসান কবীর।

অপরেশ কুমার বলেন, ‘শামসুজ্জামান খান স্স্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার-পাঁচদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জালাল আহমেদ ও হাসান কবীর বাসায় আইসোলেশনে থেকে চিকিসা নিচ্ছেন।’

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীও কয়েক সপ্তাহ ধরে নানা অসুস্থতায় ভুগছেন। এ বিষয়ে অপরেশ কুমার বলেন, ‘মহাপরিচালকও অসুস্থ। তবে তিনি কোভিডে আক্রান্ত নন। তার হার্টে রিং পরানো হয়েছে। এছাড়া উনার অনেক জটিলতা আছে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য