সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ক্ষতি শত কোটি টাকা : মেয়র

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে পৌরসভার প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তাণ্ডবের ঘটনা পার হওয়ার ৬ষ্ঠ দিনে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এসব কথা জানান। আজ শনিবার দুপুরে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এ মন্তব্য করেন তিনি।

পৌরমেয়র নায়ার কবির বলেন,‘ গত ২৬ মার্চ আমরা মহান স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। ওই দিন বিকেল ৪টার দিকে বিভিন্ন মাদ্রাসার একদল সংঘবদ্ধ ছাত্র বিভিন্ন স্লোগানে আকস্মিকভাবে বঙ্গবন্ধু স্কয়ারে উপস্থিত হয়। এসময় তারা স্বাধীনতা দিবসের ব্যানার ফেস্টুন ভেঙে আগুন ধরিয়ে দেয়। হামলাকালে তারা শাবল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ক্ষত-বিক্ষত করে।

এ সময়ে ভীত স্বতন্ত্র পৌর কর্মকর্তা-কর্মচারীরা পার্শ্ববর্তী সুইপার কলোনিতে পালিয়ে জীবন রক্ষা করেন। পরে সন্ত্রাসী কায়দায় হামলাকারীরা অফিসের সব ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে এবং বিপুল সংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করে। এ সময় আগুনে পুরে পৌরভবন ও পৌর মিলনায়তন ভবন পুড়ে ছাই হয়। আগুনে বিভিন্ন গুদাম ও নথিপত্র সন্ধ্যা ৭টা পর্যন্ত পুড়তে থাকে।

লিখিত বক্তব্যে পৌর মেয়র আরও বলেন, হেফাজতে ইসলাম ও তার সমর্থকরা মেয়রের কক্ষ, সচিবের কক্ষ, হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষ, প্রধান সহকারীর কক্ষ, হিসাব রক্ষকের কক্ষ, ক্যাশিয়ার কক্ষ, পিএ কক্ষে প্রবেশ করে গানপাউডার ছড়িয়ে-ছিটিয়ে অগ্নিসংযোগ করে। চারতলা বিশিষ্ট পৌর কমপ্লেক্স ভবন ও পৌর কার্যালয়ে রক্ষিত সকল কাগজপত্র, আলমারি, কম্পিউটার, ফটোকপি মেশিন, ল্যাপটপ, এসি এবং পৌরসভার নিচতলার রাখা সব গাড়ি ও জনসেবায় নিয়োজিত সংরক্ষণ শাখা, বিদ্যুৎ শাখা, যান্ত্রিক শাখা, সাধারণ শাখা এবং স্বাস্থ্য শাখার স্টোররুমে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়।

তিনি বলেন, আমার বাসভবনের নিচতলাতেও তারা জোর তরে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। বাসার নিচতলায় ডিপার্টমেন্টাল স্টোরের মালামাল লুট করে নিয়ে যায় এবং বাসার নিচতলায় আমার গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

মেয়র বলেন, ‘পৌরসভার নিয়মিত সকল কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত নথি, চাকরি বহি (বই)সহ অনেকের ব্যক্তিগত কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তারা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া পৌর এলাকাধীন বিভিন্ন সরকারি দফতরে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

নায়ার কবীর বলেন, দেড়শ বছরেরও পুরনো ঐতিহ্যবাহী এই প্রাচীনতম পৌরসভার সব রেকর্ডপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা প্রদান কার্যক্রম বর্তমানে বন্ধ আছে।

এসময় পৌরসভার সব কার্যক্রম সচল করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন সরকারি দফতর ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সব নাগরিকের সার্বিক সহযোগিতা কামনা করেন পৌরমেয়র। পাশাপাশি আগুন সন্ত্রাসীদের যথাযথ বিচার দাবি করেন। যেন ভবিষ্যতে ব্রাহ্মণবাড়িয়ায় এধরনের নারকীয় ঘটনা আর না ঘটে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান