,

২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসি মেয়রের

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেন। তিনি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

মেয়র মুরিয়েল বাউসারের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলা রূপান্তরিত হয়েছে এবং রূপান্তরিত হচ্ছে।

সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক রয়েছে। ওয়াশিংটনে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও উল্লেখ করা হয়েছে পত্রটিতে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য