,

মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রবাসী স্বামীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটের বাহরাইন প্রবাসী ইমরান হোসেন (৩২)। দেশে এসে মোটরসাইকেল চালানো শেখেন তিনি। স্ত্রীকে নিয়ে শখের মোটরসাইকেল করে যাচ্ছিলেন শ্বশুরবাড়ি। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় ওই প্রবাসীর আর শ্বশুরবাড়ি যাওয়া হয়নি। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার তিনি মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্ত্রী মিম (২২)হাসপাতালে চিকিৎসাধীন।

স্থাণীয় সূত্র জানায়, উপজেলার পেরিয়া ইউনিয়নের শাকতলী গ্রামের আবুল কাশেমের ছেলে প্রবাসী ইমরান হোসেন শুক্রবার বিকালে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী লাকসাম উপজেলার নরপাটির উদ্দেশ্যে রওনা করেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর নাঙ্গলকোটের জোড় খেজুরগাছ তলায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা অন্য একটি মোটরসাকেলের ধাক্কায় তারা গুরুতর আহত হন। দ্রুত তাদেরকে লাকসামের একটি ক্লিনিকে এনে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হয়। ইমরান হোসেনের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহত এমরানের চাচাত ভাই মোহাম্মদ রাসেল জানান, ইমরান হোসেন দুই বছর আগে বিয়ে করেছেন। বিয়ের পর এবারই তিনি প্রথমবার দেশে এসেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য