,

পদত্যাগের ঘোষণা দিলেন কাদের মির্জার অনুসারী যুবলীগ নেতা

news-image

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সম্প্রতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এবার পদত্যাগ করলেন তার অনুসারী।

শুক্রবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে গোলাম ছারওয়ার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তার এ পদত্যাগের ঘোষণায় উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান পাল্টাপাল্টি হামলা মামলা নিয়ে নতুন করে চলছে নানা আলোচনা সমালোচনা।
গোলাম ছারওয়ার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমি শারীরিক, মানসিক ও আর্থিক কারণে বিপর্যস্ত। তাই দলের কোন ধরনের দায়িত্ব পালন করা সম্ভব নয় বিধায় দলের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। যথাযথ কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পেশ করবো।

এ বিষয়ে যোগাযোগ করলে গোলাম ছারওয়ার স্ট্যাটাসের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি মানসিকভাবে সিন্ধান্ত নিয়েছি আর রাজনীতি করব না। তিনি সকলের সাথে আলাপ করে তার পদত্যাগ পত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে দেবেন বলেও জানান।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য