,

পরিচালক সমিতির নতুন সভাপতি সোহান, শাহীন মহাসচিব

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান আর মহাসচিব হয়েছেন শাহীন সুমন। গতকাল দিনগত রাত পৌনে ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ পেয়েছেন মাত্র ৮০ ভোট। অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে মহাসচিব হিসেবে বিজয়ী হলেন শাহীন সুমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন মাত্র ৬৪ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন ছটকু আহমেদ। ১৬২ ভোট পেয়ে উপ-মহাসচিব নির্বাচিত হন কবিরুল ইসলাম রানা। এছাড়া ৯টি সম্পাদকীয় পদে জয়লাভ করেন- অর্থসচিব হিসেবে মো. সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী (১৬২)।

১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে- পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

এর আগে, বিএফডিসিতে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৩টি প্যানেল থেকে ৪৪ জন প্রার্থী অংশ নেয়। ২০২১-২০২২ সালের মেয়াদের এ নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৬১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২৮২ নির্মাতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য