,

লকডাউনে শিল্প কলকারখানা চালু থাকবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, ‘দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দুই তিন দিনের মধ্যে সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। সেক্ষেত্রে লকডাউন চলাকালে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিংয়ের মাধ্যমে যেন তারা কলকারখানায় কাজ করতে পারে।’

এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসভবনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে লকডাউন বিষয়ক সরকারের সিদ্ধান্তের কথা জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য