,

রংপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের রাগবি টুর্নামেন্ট শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ৪ দিনব্যাপী রাগবি টুর্নামেন্ট শুরু হয়েছে। এ টুর্নামেন্টে পুরুষ বিভাগে ১২টি ও মহিলা বিভাগের ৬টি দলসহ মোট ১৮টি দল নিচ্ছে।আজ শুক্রবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মৌসুম আলী, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিসিবি পরিচালক অ্যাড. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানী, রাগবি টুর্নামেন্টে কমিটির সাধারণ সম্পাদক ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী দল রংপুর জেলা ক্রীড়া সংস্থা দলকে ৪৫-০ পয়েন্টে, বাংলাদেশ আনসার ও ভি.ডি.পি দল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে ৪৪-০ পয়েন্টে এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা দল দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে ৩২-০ পয়েন্টে পরাজিত করে।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্টটি আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।###

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য