,

করোনা মোকাবেলায় রংপুর প্রশাসনের ৮ নির্দেশনা

news-image

রংপুর ব্যুরো : করোনা মোকাবেলায় রংপুরে ১৬ দিনের জন্য ৮টি নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চালার জন্য অনুরোধ জানিয়েছে রংপুর জেলা প্রশাসন।বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি, জেলা প্রশাসক আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা ভাইরাস মোকাবেলায় ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রংপুরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ধরনের জনসমাগম বন্ধ থাকবে।

বিয়ে-জন্মদিনসহ যে কোন সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহযথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। পর্যটন ও বিনোদন কেন্দ্রে যে কোন প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে। গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসাথে প্রবেশ বা অবস্থান করতে পারবে না এবং উক্ত স্থানে অবশ্যই মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের বাইরে এবং জনসমক্ষে মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ৩১ জেলাকে করোনা সংক্রমণে ঝূঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য