,

৭০ লাখ টাকার স্বর্ণসহ বিমানের কর্মচারী আটক

news-image

নিজস্ব প্রতিবেদন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ লাখ টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। তার নাম ঝন্টু চন্দ্র বর্মণ। তিনি বাংলাদেশ বিমানে এয়ারক্রাফট টেকনিশিয়ান হেলপার হিসেবে কর্মরত আছেন।

শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটে স্বর্ণগুলো পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

ডিসিএইচের এআরও শফিকুল ইসলাম রাসেল জানান, দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ৫০৪৬) ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের ভেতর থাকা ঝন্টু চন্দ্র বর্মণকে সন্দেহভাজন হিসাবে আটক করা হয়। তিনি বিমানে স্বর্ণ থাকার বিষয়ে প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ২১/সি সিটের হাতলের ভেতর স্বর্ণ থাকার বিষয় স্বীকার করেন। ওই হাতলের ভেতর বিশেষভাবে লুকানো স্বর্ণ উদ্ধার করা হয়। চোরাচালানের অভিযোগে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য