,

ব্যাংক কর্মকর্তাকে পিষে দিলো বেপরোয়া ট্রাক

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ট্রাকচাপায় আব্দুস সালাম (৪৫) নামে এক সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত তার ছেলে সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তেতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম জয়পুরহাট সদর উপজেলার দোগাছী গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, আব্দুস সালাম তার শ্যালকের বিয়ের উদ্দেশে মোটরসাইকেলে করে ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে নওগাঁর বদলগাছীর মথুরাপুর যাচ্ছিলেন। পথে তেতুলতলী এলাকায় একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালাম মারা যান। এ সময় গুরুতর আহত সিয়ামকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য