,

বিয়ের একমাসের মাথাই অন্তঃসত্ত্বা দিয়া মির্জা

news-image

অনলাইন ডেস্ক : বিয়ে করার এক মাস পেরোতেই অন্তঃসত্ত্বা হলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। গত ফেব্রুয়ারিতে ঘটা করে বৈভব রেখির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন। আর এবার দিলেন নতুন সুখবর। জানালেন প্রথমবার সন্তানের মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন বলি ডিভা।

ছবিতে লাল ফ্লোরাল রঙের গাউনে উজ্জ্বল দিয়ার বেবি বাম্প। সঙ্গে লিখেছেন, নিজের অন্দরে একটি স্বপ্নের জন্ম হচ্ছে। বলাই বাহুল্য নয়া ইনিংসের দিনগুলি দারুণভাবে উপভোগ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন দিয়া। অনুরাগী থেকে বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনদের কেউ কেউ অবশ্য প্রশ্ন করছেন, মাস খানেকের মধ্যে কীভাবে এতটা স্পষ্ট দেখাচ্ছে তার বেবি বাম্প? তবে কি বিয়ের আগেই অন্তঃসত্ত্বা ছিলেন তিনি?

প্রথমবার সন্তানসম্ভবা হলেও দিয়া কিন্তু ইতিমধ্যেই এক মেয়ের মা। তার আগের পক্ষের একটি মেয়ে রয়েছে। সম্প্রতি স্বামীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছিলেন দিয়া। সেখানেও মেয়ে সামাইরাকে দেখা গিয়েছিল।

এর আগে ব্যবসায়ী সাহিল সংঘের সঙ্গে বিয়ে হয়েছিল দিয়ার। বছর পাঁচেক পরই বিচ্ছেদ ঘটে তাদের। ২০১৯-এর আগস্টে স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদের কথা টুইট করে নিজেই জানিয়েছিলেন মিষ্টি মুখের দিয়া। আর গত ১৫ ফেব্রুয়ারি বয়ফ্রেন্ড বৈভবের সঙ্গে নতুন করে সংসার পাতেন তিনি। পেশায় যিনি একজন বিজনেস ম্যান। করোনা আবহে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিয়ে সারেন তারা। পরিবারের ঘনিষ্ঠরাই কেবল উপস্থিত ছিলেন বিবাহ আসরে। এবার দিয়া ও বৈভবের সংসারে আসছে নতুন অতিথি। ইনস্টাগ্রামে নিজেই সে কথা জানালেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য