,

রিভিউ নিয়মে ‘আম্পায়ার্স কল’ থেকেই যাচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : এলবিডব্লিউ রিভিউ নিয়মে ‘আম্পায়ার্স কল’ রেখে দিল আইসিসি। তবে উল্লেখযোগ্য কিছু পরিবর্তনও করা হয়েছে।

ডিআরএস অর্থাৎ ‘ডিসিশন রিভিউ সিস্টেম’-এর অঙ্গ হিসেবে থাকছে এই নিয়ম। কয়েক দিন আগে যাকে বিভ্রান্তিমূলক আখ্যা দিয়েছিলেন বিরাট কোহলি।

আইসিসি-র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিকেটে ভুল সিদ্ধান্ত না হওয়ার জন্যই ডিআরএস প্রক্রিয়া আনা হয়েছে। একই সঙ্গে মাঠের আম্পায়ারের ক্ষমতা যাতে খর্ব না হয়, সেই ব্যাপারটাও আমরা মাথায় রেখেছি। সেই কারণেই আম্পায়ার্স কল রেখে দেওয়া হল।’

এই নিয়ম প্রয়োগ করা হয় এলবিডব্লিউ আবেদনের ক্ষেত্রে। ধরা যাক কোনো ব্যাটসম্যানের বিরুদ্ধে এলবিডব্লিউ আবেদনে মাঠের আম্পায়ার ‘নট আউট’ রায় দিলেন। ফিল্ডিং দল ডিআরএস নিল। এ বার বলের গতিপথ বিচার করার প্রক্রিয়ায় (বল ট্র্যাকিং) যদি দেখা যায়, বলের অর্ধেকটা (৫০ শতাংশ) অফস্টাম্প বা লেগস্টাম্পের বাইরে পড়ছে, তা হলে টিভি আম্পায়ারকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকেই বহাল রাখতে হবে।

অন্যভাবে বললে, বলের অন্তত পঞ্চাশ শতাংশ স্টাম্পে আঘাত করতে হবে। তবেই টিভি আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে পাল্টাতে পারবেন।

অনেক ক্ষেত্রে দেখা যায়, বল হয়তো শুধু বেল ছুঁয়ে গেল। এ সব ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত ‘নট আউট’ হলে ডিআরএস নিয়েও লাভ হবে না। যে নিয়মের সমালোচনায় মুখর অনেকেই।

আইসিসি জানিয়েছে, কিছু রদবদল করা হচ্ছে নিয়মে। এ বার থেকে এলবিডব্লিউ রিভিউয়ের ক্ষেত্রে বেলের উপরিভাগ পর্যন্ত উইকেটের উচ্চতাকে ধরা হবে। যাকে বলা হয় ‘উইকেট জোন’। আগে ‘উইকেট জোন’ ছিল বেলের নিম্নভাগ পর্যন্ত। এর ফলে বেল ছুঁয়ে গেলে মাঠের আম্পায়ারের ‘নট আউট’ সিদ্ধান্ত বহাল থাকত।

এই পরিবর্তনের ফলে একটা সম্ভাবনা থাকছে যে, বেল স্পর্শ করে যাওয়া বলের ক্ষেত্রেও এলবিডব্লিউ আউট হতে পারে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল